সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৭
সংবাদ বিজ্ঞপ্তি :: মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (১৪ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল কুলাউড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী হবিগঞ্জের বাহুবল উপজেলার শ্যামপুর গ্রামের হরিবল সূত্রধরের পুত্র চিত্র মোহন সূত্রধর (৪০)।
মঙ্গলবার সকালে র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, সে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মানুষ হত্যাসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত। এছাড়াও ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর সকাল ৯টার সময় অম্পু সূত্রধরকে হত্যা করে এবং ঘটনার পর থেকেই চিত্র মোহন সূত্রধর আতœগোপনে চলে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি