বিয়ানীবাজারে দুই বোন ধর্ষণ মামলায় ৫জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৭

বিয়ানীবাজারে দুই বোন ধর্ষণ মামলায় ৫জনের যাবজ্জীবন

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিয়ানীবাজারে দুই বোন ধর্ষণ মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রোববার দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায়ে একজনকে বেখসুর খালাস প্রদান করেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফখরুল ইসলাম জানান, রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের মৃত মকবুল আলী মকুল এর ছেলে সৈয়দুর রহমান সাইফুল (৩৮) ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কটিয়া গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সেলিম আহমদ (২৮), বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে জয়নুল ইসলাম (৪০) ও তার বড় ভাই নজরুল ইসলাম (৪৫) ও কালাম আহমদ।। এছাড়া মামলার অপর আসামী খায়রুল ইসলামকে বেখসুর খালাস প্রদান করেন আদালত।

Manual8 Ad Code

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে রাতে বিয়ানাবাজারের চারখাই ইউপির একটি গ্রামের বাড়ির সিঁধ কেটে ঘরে প্রবেশ দুই বোনকে ধর্ষন করে এই ছয়জন। দুই বোন ওই বছর এসএসসি পরীক্ষা দিয়ে উর্ত্তীণ হয়েছিলেন। এ ঘটনায় পরে ধর্ষণের অভিযোগে মামলা করেন আক্রান্ত ছাত্রীদের পিতা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code