সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ২২ বোতল অফিসার্স চয়েস মদ ও ১টি মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়
গ্রেপ্তারকৃতরা হলো- মৃত ইউনুুছ মিয়া ছেলে মো: ওমর আলী (৩৫), মো: হাসমত উল্লাহর ছেলে মো: আব্দুল মোমিন (২০), তছির আলীর ছেলে মো: সাইফুল ইসলাম (২১)।
র্যাব-৯ এর এএসপি সহকারী পরিচালক (মিডিয়া) পিযুষ চন্দ্র দাস প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এডি জে.এম ইমরান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার কটারকোনা হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে শমসেরনগর টু কুলাউড়াগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা মৌলভীবাজারের বিভিন্ন থানায় এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সরবরাহ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি