সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে নাসিমা আক্তার (২০) নামের এক যুবতীর বিষপানে মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নাসিমা উপজেলার কামারচাক ইউনিয়নের চাটিগাঁও গ্রামের জমির মিয়ার মেয়ে।
মৌলভীবাজার থানার এসআই মিজান আহমদ জানান, গত ২৮ আগষ্ট রাতে নাসিমা তার বাড়ীতে বিষ পান করলে তার পরিবারের লোকজন টেরপেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপালের মর্গে প্রেরণ করা হয়েরেছ বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি