সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৭
আমি নাকি মুসলিম?
নাফ নদীতে লাশের সারি
ভাসছে দেহ প্রাণ
ভাসছে আমার মা বাবারা
ভাই-বোন, সন্তানেরা
ভাসছে সবার জান।
তাদের জন্য মন কাঁদেনা
প্রাণ ছুটেনা
নাম নাকি মুসলিম?
কি প্রয়োজন আমার ঈদের
কি প্রয়োজন আমার হজের
কে করবে তাসলিম?
আরাফাতে বলছি আমি
কাবা ঘরে ঘুরছি আমি
মিনায় পাথর ছুড়ছি আমি
বলছি লাব্বাইক।
ভন্ড আমি, নষ্ট আমি
ছদ্দবেশী শয়তান আমি
আমি মুনাফিক।
সবখানেতে জ্বলছি আমি
কুলুপ এটে চলছি আমি
বেদ্বীন মরলে বলছি আমি
মানবতার শান।
হাতি মরলে হই পেরেশান
কুকুর মরলে ঘরটা বিরান
মরলে আমি খোস অফুরান
আরো দাগাই এটম কামান
ধরি মধুর সুরে গান।
লেখক : মুন্সি আব্দুল কাদির।
Design and developed by ওয়েব হোম বিডি