সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের বড়লেখার ফয়সল আহমদের লাশ ৬ দিন পর দেশে এসে পৌঁছেছে।
রবিবার (০৩ সেপ্টেম্বর) ভোরে তার লাশ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সকালে সেখান থেকে স্বজনরা তার লাশ গ্রহণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন।
দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করে ফয়সলের চাচাতো ভাই শাকিল আহমদ বলেন, ‘আজ ভোরে তার লাশ দেশে পৌঁছেছে। সেখান থেকে স্বজনরা তার লাশ গ্রহণ করে বাড়ির দিকে রওনা করেছেন।’ তিনি বলেন, রবিবার বিকেল সাড়ে তিনটায় স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার (২৬ আগস্ট) গভীর রাতে (কাতারের সময়) মকসুদ বখস ও ফয়সল আহমদ দু’জন কর্মস্থল থেকে এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যান। সেখান থেকে নিজস্ব গাড়ীযোগে বাসায় ফেরার পথে হোম সালাল আলী শহরে দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলেই মকসুদ বখস মারা গেলেও ফয়সল আহমদকে গুরুতর আহতবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফয়সল মৃত্যুবরণ করেন। নিহত ফয়সলা বড়লেখা উপজেলার খলাগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের পুত্র।
Design and developed by ওয়েব হোম বিডি