তোমাতেই আশ্রয়

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭

তোমাতেই আশ্রয়

Manual5 Ad Code

জীবন মৃত্যুর মাঝখানে দাড়িয়ে
প্রভু ওগো তোমার দিকে দুটো হাত বাড়িয়ে
আসছে ধেয়ে ঐ কত শত ঘূর্ণি
ঘরবাড়ি গাছপালা দিবে সব চুর্ণি
কোথায় যাব আমি আজি, নেই কোন আশ্রয়
হাত পাতি তোমাতে আশা আছে, আছে ভয়।

হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি
অর্থের সংগ্রহে করেছি লাঠালাঠি
ঘুুর্ণির তান্ডবে, সব কিছু ছেড়ে দিয়ে
ভিক্ষুক সেজে আজি, চোখে পানি ধারা দিয়ে
কাতর অবয়বে হাত দুটো পেতেছি।

Manual1 Ad Code

মাস এল রোজা নামে, শান্তি ধরাধামে
খাদকেরা ভয় পেয়ে, রোজা রাখা ছেড়েছি
আলিসান দালানে, থাকি সেথা আরামে
ঘুর্ণির ঘূর্ণিতৈ জাগে ভয় হারামে
ভয়ে ভয়ে লাজ নিয়ে হাত দুটো তুলেছি।

বিজয় এল ধামে, জুলমত গেল থেমে
ভুলে গেলে হক পথ, বিপদ আসে নেমে
স্বার্থের তাগিদে হক পথ ছেড়েছি
মুসিবত ধেয়ে এলে, স্বপ্নরা উড়ে চলে
হাত তুলে দোয়া করে বার বার কেঁদেছি।

Manual2 Ad Code

কোথা আছে বীর সেনা, ঘূর্ণিকে দিতে মানা
নিমিশেই চুরমার যখনইবা আসে হানা
প্রস্তুত আসে সব মোকাবেলা করিতে
ভাগবে সব ফেলে, পারবে কি থাকিতে?
বড় বড় কথা বলে, মাথা নত করেছি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code