সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ইকবাল হোসেন মোল্লাকে (৬০) ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপপরিচালক সামছুল আলমের নেতৃত্বে একটি টিম শুক্রবার দিনগত রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করে। এর আগে ইকবাল হোসেনের বিরুদ্ধে চলতি বছরের ৪ আগস্ট মামলা করে দুদক। দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে এই মামলা করেন।
ওইদিনই এ মামলার আসামি ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জসিম আহমেদকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি পাঁচ আসামি হলেন, মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হজরত আলী, কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) আবুল হোসেন ও গোলাম রসুল, সাবেক এজিএম সারোয়ার হোসেন, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক জুবায়ের মনজু।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ভুয়া মর্টগেজ প্রদান এবং ডকুমেন্ট সৃজন করে একোমডেশনের মাধ্যমে ঋণের নামে বাংলাদেশ কৃষি ব্যাংক, কাওরানবাজার শাখা থেকে ফান্ডেড এবং নন-ফান্ডেড মিলিয়ে মোট ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাৎ করা হয়। আর কাজটি কৃষি ব্যাংকের ডিজিএম ইকবাল হোসেনের যোগসাজশে করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি