মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩, ১১ বাংলাদেশি নিখোঁজ

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩, ১১ বাংলাদেশি নিখোঁজ

Manual1 Ad Code

মালয়েশিয়ার পেনাং প্রদেশে ভূমিধসের ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ ১১ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

Manual6 Ad Code

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে আটটার দিকে জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিকদের দুজন ইন্দোনেশীয়। অন্যজন মিয়ানমারের নাগরিক। আটকে পড়াদের অধিকাংশই বাংলাদেশি, ইন্দোনেশীয় ও রোহিঙ্গা বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

পেনাং অগ্নি ও উদ্ধার বিভাগের পরিচালক সাধন মোক্তার জানান, ভূমিধসের ঘটনায় যারা আটকা পড়েছেন তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক।

Manual3 Ad Code

পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিল মেয়র দাতুক মাইমুনা বলেছেন, কি কারণে ভূমিধসের ঘটনা ঘটলো তা বুঝতে পারছিনা। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতও নেই যে ভূমিধস হবে। ঘটনাস্থলে দুটি ৪৯ তলা বিল্ডিং নির্মাণের কাজ চলছিল বলে খবরে বলা হয়েছে। সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code