সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭
বিপিএল চলাকালীন সময়ে মাঠে বসে জুয়া খেলার অভিযোগে ভারতী ও পাকিস্তানীসহ ১২ বিদেশি নাগরিকসহ ৭৭জনকে আটক করেছে বিসিবি। এদের মধ্যে ভারতীয় নাগরিক ১০জন ও বাকি ২জন পাকিস্তানি।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা চলার সময় প্রতিদিনই এখানে বসছে জুয়ার আসর। এ নিয়ে বিপিএলকে ঘিরে বিতর্কও ছড়ায়। দেশজুড়ে জুয়ার আসর বসলে বিসিবির কি করার? প্রশ্নটা তুলেছেন স্বয়ং বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যা সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি বলেন, ‘বেটিং বা জুয়া বন্ধে সরাসরি কিছু করার নেই বিসিবির। তবে আমরা দর্শকদের সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছি। এ ছাড়া আমাদের নিজস্ব নিরাপত্তা দল স্টেডিয়াম এলাকায় যে কোনো ধরনের জুয়া প্রতিরোধে তৎপর রয়েছে। তাদের তৎপরতায় আমরা এখন পর্যন্ত ৭৭ জনকে স্টেডিয়াম থেকে বের করে দিয়েছি। এদের মধ্যে ১২জন বিদেশি নাগরিকও রয়েছে।’
সংবাদ সম্মেলনে তিনি জানান, বিদেশি নাগরিকদের মধ্যে ১০জন ভারতীয় নাগরিকের কথা। সংবাদ সম্মেলন থেকে বের হয়ে জানান, বিদেশি বাকি ২ নাগরিক হচ্ছে পাকিস্তানি।
মাঠের খেলা টিভিতে সরাসরি সম্প্রচার করার সময় ৯ থেকে ১০ সেকেন্ডের একটি গ্যাপ তৈরি হয়। অর্থাৎ মাঠে একটি বল হয়ে যাওয়ার অন্তত ৯ সেকেন্ড পর তা টিভিতে দেখা যায়। এই কয়েক সেকেন্ডের মধ্যেই জুয়ায় জড়িয়ে পড়েন অনেকে।
মল্লিক আরও বলেন, ‘মাঠের বাইরে, পুরো দেশে তো আমরা জুয়া নিয়ন্ত্রণ করতে পারব না। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আমরা মাঠের স্কোরবোর্ডে জুয়া নিয়ে সচেতনতামূলক কথা প্রচার করছি। এর বাইরে আমাদের আসলে খুব বেশি কিছু করার নেই।’
Design and developed by ওয়েব হোম বিডি