অডিটরের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করলো দুদক

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮

অডিটরের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করলো দুদক

Manual8 Ad Code

দুদকের হাতে ভূমি অধিগ্রহণ তহবিল থেকে ১৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার কিশোরগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর সৈয়দুজ্জামানের বাড়ি থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (০৬ মার্চ) গভীর রাতে দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় কিশোরগঞ্জ জেলা সদরের কাতিয়ারচর এলাকায় সৈয়দুজ্জামানের বাড়িতে এ অভিযান চালায়।

Manual6 Ad Code

কিশোরগঞ্জ কালেক্টরেটের ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াদুদ, মনিরুল ইসলাম, ফজলুল বারী ও কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুশামা মো. ইকবাল হায়াত এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের তহবিল থেকে কালেক্টরেটের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম জাল আদেশ তৈরি ও প্রতারণা করে চেকের মাধ্যমে পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেন। এছাড়া আরও কয়েকটি চেকের মাধ্যমে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

গত ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ অঞ্চলের একটি দল সেতাফুলকে পিরোজপুর জেলা থেকে গ্রেফতার করে। একই দিন তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করে দুদক। ২৯ জানুয়ারি কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান সেতাফুল ইসলামকে জিজ্ঞসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual4 Ad Code

দুদকের কর্মকর্তারা জানান, গত ২ ফেব্রুয়ারি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মো. সেতাফুল ইসলাম কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপরই গত ৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর সৈয়দুজ্জামান ও পিয়ন দুলাল মিয়াকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে সৈয়দুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code