অতিরিক্ত গাঁজা সেবনে ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৭

অতিরিক্ত গাঁজা সেবনে ইউপি সদস্যের মৃত্যু

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: অতিরিক্ত গাঁজা সেবনে ওবাইদুর রহমান নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও মিঠাপুকুর গ্রামের মৃত ইদু জোয়ার্দ্দারের ছেলে।

Manual7 Ad Code

বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের চাপালি গ্রামের একটি বাগানে কয়েকজন মিলে গাঁজা সেবন করছিলেন। এসময় ওবাইদুর অসুস্থ হয়ে পড়েন।

Manual8 Ad Code

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, ওবাইদুর রহমান নিয়মিত নেশা করতেন। বুধবার দুপুরে তিনি শহরের চাপালী এলাকায় একটি বাগানে বসে অতিরিক্ত গাঁজা সেবন করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code