অভিজিৎ হত্যায় ৯ জন, অধরা ৫

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

অভিজিৎ হত্যায় ৯ জন, অধরা ৫

Manual5 Ad Code

লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটপ্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, এ মামলার তদন্তে নয়জন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

Manual2 Ad Code

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অভিজিৎ হত্যা মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মনিরুল ইসলাম।

Manual3 Ad Code

অভিজিৎকে হত্যার পর র‌্যাব যে সাতজনকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করেছিল, এ ঘটনায় তাঁদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করেন মনিরুল। তিনি জানান, হত্যাকাণ্ডে সরাসরি নয়জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। ১৬৪ ধারায় তাঁরা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বাকিদের মধ্যে একজন ক্রসফায়ারে মারা গেছেন। আর পাঁচজন পলাতক। তাঁরা সবাই আনসার-আল ইসলামের সদস্য বলেও জানান তিনি।

পলাতক আসামিদের ধরতে না পারলে অভিযোগপত্র দিতে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম জানান, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আর গ্রেপ্তার করতে না পারলেও চার্জশিট দেওয়ার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত পুলিশের কাছে রয়েছে।

Manual7 Ad Code

আনসার আল-ইসলামের কর্মকাণ্ড নিয়ে মনিরুল বলেন, অনলাইনে বিচ্ছিন্ন কিছু তৎপরতা ছাড়া তাঁদের আর কোনো কর্মকাণ্ড নেই।

Manual6 Ad Code

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে লেখক অভিজিৎ রায়কে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code