আমার অপরাধ

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭

আমার অপরাধ

Manual8 Ad Code

চেয়েছিলাম একটু শান্তির নীড়, সুখের পরশ
তোদের মাঝে খুজে পাবো বেদনার উপসর্গ।
কোন বিষ পাত্রে চুমুক দিয়েছি আবেগের বশে নিজেই জানিনা।
পদে পদে বিপদ সংকুল পথে করেছ কণ্ঠিত
একি তোদের অভিলাষ?সাহচর্যে যদি কেউ সোনার
হরিণের অন্বেষায় চলে, চুপিসারে তার টুটি চেপে ধরা
দারিদ্রের যাতাকলে ও প্রতারণার নিষ্পেশনের একি নিয়ম?
সুতরাং তোরা এগিয়ে যাবার পথ দিস না দেখিয়ে
প্রতিরোধ ব্যুহ সৃষ্টির অন্তরায় হয়ে থেকো না।
তার চলমান গতি সচলতার স্পর্শে হোক আলোকিত
হতে দিও, সে নিজেই যাক সম্মুখে
না, তাতে ও হবে মেঘ!আড়ালে রাখবে লুকিয়ে সূর্যের কিরণ
বুঝে, সবই বুঝে- শুধু প্রতিবাদ করেনি
তোদেরই মুখপানে চেয়ে, ভদ্রতার কান্ড দেখে।
তবু বলবে কি অপরাধী? মিথ্যা হবে নাকি
শিল্পীর কাঙ্খিত-
“আমি মানুষের মত বাঁচতে চেয়েছিলাম, এই কি আমার অপরাধ?

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code