সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
প্রতিটি মানুষ জন্মের পর থেকে কত বিচিত্র আশা আকাংখা, সাধ-আহলাদ মনের মণি কোঠায় ধারণ করে এ অবিনশ্বর পৃথিবীর বুকে কুসুমাস্তীর্ণ পথ চলায় বিভিন্ন প্রকারে আশাহত বেদনায় বিদুরিত হয়। তার হিসেব মিলানো অনেক কষ্ট সাধ্য। আবার কেউবা আকাংখা বাস্তবায়নে অতি উৎসাহে আনন্দ উল্লাসে জীবন সুখময় আনন্দে উদ্বেলিত। কিন্তু প্রত্যেকটি মানুষ সন্তানকে লালন করে ভাবিষ্যৎ বংশধর হিসেবে তাঁর আত্মার মাগফেরাত ও অন্তিম কালে সহযোগিতা, সহমর্মিতার প্রত্যাশায়। তাছাড়া সন্তানের প্রতি ভালবাসা প্রকৃতি প্রদত্ততায় সহজাত প্রবৃত্তি বলে জ্ঞাত। এখানে নেই কৃত্রিমতা। আছে স্নেহ, আদরমাখা সোহাগ মিশ্রিত জীবন উৎসর্গ। একজন পিতা অকাতরে বিলিয়ে দেয় সন্তানের জন্য সকল কিছু উজাড় করে, থাকে না কোনরুপ চাওয়া-পাওয়া। কিন্তু সন্তান থেকে যদি পিতা হয় বঞ্চিত? সেক্ষেত্রে পিতৃ হৃদয়ের হাহাকার শুন্য হৃদয়ের আর্তি কত বেদনাদায়ক, সে কথা বলার অপেক্ষা রাখে না।
তপ্ত মরুভুমির ধূ ধূ প্রান্তরে থাকে না সবুজের সমারোহ। ক্ষেত্র বিশেষে মানুষের প্রচেষ্টায় অনেক সময় হয় পরিবর্তন। পায় সজীবতা, পেলবতা, সবুজ শ্যামলিমায় হয়ে উঠে ভরপুর। এখানে চাই মানুষের সর্বাত্মক প্রচেষ্টা, আন্তরিকতা পূর্ণ প্রীতি ভালবাসাসহ সদিচছা। মানুষের যৌবন কাল সর্বাধিক গুরুত্ব পূর্ণ, মুল্যবান। এ সময় মানুষ যৌবনের প্রারম্ভিক উচছল, উচছাস প্রেরণায় অনুপ্রাণিত। সত্যিকার মানুষ যারা সফলতার কাংখিত ফসল সংগ্রহ করতে চায় বা অনুপ্রাণিত হয়ে আনন্দ বেদনার পাশাপাশি একটা সুস্থ, সুন্দর পরিবেশ, সমাজ, সামাজিকতা গঠনের অঙ্গীকারে দৃপ্ত পদক্ষেপে হয় অগ্রসর। কিন্তু এ শ্রেণীর মানুষের দীর্ঘশ্বাসে বাতাস হয়ে উঠে ভারী অধিকাংশ সময় বা ক্ষেত্রে। “গাধার বোঝা বহনই সার” এরুপ তথ্যে ও তত্ত্বে জীবন ক্ষয়িষ্ণুতায় পরিপূর্ণতা পায়। ওদের জীবনে একটা নেই নেই এবং হতাশার বড় সকরুণ সুর ধ্বনিত প্রতিধ্বনির মত ছড়িয়ে পড়ে চারদিকে।
বৈচিত্রময় পৃথিবীর বুকে বিচিত্র চিন্তা চেতনায় উদ্ভাসিত হয়ে মানুষ জীবন ব্যয়িত করে। হাসান পিতামাতার এক মাত্র পুত্র সন্তান হয়ে ছয় বোনের লেখাপড়া, মান মর্যাদাসহ বিভিন্ন সামাজিকতায় সুন্দর, সুচারু ও সুষ্টু নৈতিকতায় দীক্ষা লাভের আশায় আত্ম-নিয়োগ করে পারিবারিক গন্ডির উৎকর্ষতায়। কিন্তু এ পথ কত বন্ধুর তা বলার অপেক্ষা রাখে না। তবু ও পিছপা হবার পাত্র নয় হাসান। দীপ্ত পদক্ষেপে উন্নত মন মানসিকতায় এগিয়ে চলে পারিবারিক বন্ধন অটুটত্বের সুস্পষ্ট স্বাক্ষর চির জাগরুকের প্রত্যয়ী প্রত্যাশায়। সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় লেখাপড়ার পাশাপাশি বোনদের সাধ্যমত দীক্ষা দানের ক্ষেত্র তৈরীসহ বৃদ্ধ পিতামাতার সাধ্যানুযায়ী সহযোগিতা, সহমর্মিতা দানে কষ্ট লাঘবের উদ্দেশ্যে আত্ম-নিয়োগ করে। সুফল যথাসাধ্য বয়ে আনে। দায়িত্ববোধে সচেতন হাসান এর লক্ষা ঐকান্তিক পিতামাতা স্ত্রী সন্তান সবার প্রতি সমতাভিত্তিক।
জীবিকার্জনের অবলম্বন হিসেবে ছোট একটি ব্যবসা নিয়ে ভোর ছয়টা থেকে রাত্রি নয়/দশটা পর্যন্ত কর্মে নিয়োজিত। ভোর বেলা ঘুম থেকে উঠে প্রাকৃতিক কর্ম সম্পাদন, হাত মুখ ধুয়ে ব্যবসায় রওয়ানার প্রাক্কালে এক কাপ চায়ের প্রত্যাশায় ঘরময় চোখের চাহনী প্রসারিত করে প্রাপ্তির মনোভাবে। দৃষ্টিতে বন্দি হয় বৃদ্ধা মায়ের দু’টো হাত নামাজান্তে উনুনে চড়িয়েছেন হাড়ি চা তৈরীর নিমিত্তে। হাসানের হৃদয় পিঞ্জর, আত্বাটা উঠে শিউরে যে সময় মা বসে এক কাপ চা পান করার কথা, সে সময়ে তীব্র শীতের মধ্যে চা তৈরী করে পানের দৃশ্য। স্ত্রীকে ডেকে উত্তোলনে ব্যর্থ হয়ে বিনা চা পানে কাজে যোগদানের নিমিত্তে বেরিয়ে পড়ে রাস্তায়। বিবেকবোধ বাধা প্রদান করে হাসানকে মায়ের সারা জীবনের কষ্টময় দিন যাপনে আজ অতি বৃদ্ধ কালে ও মাবাবাসহ নিজে চা পান করতে। যে মা দিনভর অমানবিক তথা অন্যের বাড়ি ঝিয়ের কাজ করে হাসানকে লালন করেছেন, বড় করেছেন নিজে না খেয়ে। সেই মায়ের বিশ্রাম নেই, ছুটি নেই, নেই কাজের পরিসমাপ্তি। যে মা রোগাক্রান্ত থেকে ও বিনা কাজে বসতে অভ্যস্ত নয়। সামর্থহীন নি:শেষিত জীবনে এসে ও গ্রামের মায়েরা কাজ বিহীন বসা স্বভাবে বিলীন। লক্ষ্য করলে নিশ্চিত ধরা পড়বে মায়েরা এটা ওটা করছেনই। হাসানের চেতনায় বার বার উত্থিত হয় মায়ের কষ্ট মাখা মুখটির স্থির অবয়ব।
আধুনিক স্ত্রীর উদ্দেশ্য হল যদি সম্ভব হত কেউ ওর মুখে চারটি ভাত তুলে দিত, তাহলে জগতের সমস্ত চাওয়া পাওয়ায় চরম তৃপ্তিতে উদ্বেলিত হতেন। কি পরিমাণ কাজের চাপ বর্তমানে প্রত্যেক পরিবারে তা বিজ্ঞ জন জ্ঞাত। নেই পূর্বের মত মরিচ বাটা, হলুদ বাটা ইত্যাদি। যে স্ত্রী স্বামীকে এক কাপ চা তৈরী করে হাতে তুলে দিতে অক্ষম। সে স্বামীর কাছ থেকে ভালবাসা প্রাপ্তিটুকু কি পরিমাণ নিখাদ তা বলা বাহুল্য। কারন পূর্বেকার দিনে গ্রামের বধুরা স্বামীকে এক খিলি মিষ্টি পান মুখে তুলে বা এক কাপ চা দিয়ে তৃপ্ত হতেন অকৃত্রিম ভালবাসা পূর্ণতায় স্বামী সোহাগী রুপে। কিন্তু বর্তমান সময়, সমাজ ও সামাজিকতায় কৃত্রিমতা মিশ্রণে ভালবাসা প্রত্যাশিত কতটুকু সোহাগী তা প্রশ্ন সাপেক্ষ। মাতাপিতার কথা বাদ দিলে ও স্বামীর প্রাপ্তি পূরণে অক্ষমতা নয় কি? এ জগতে আদি থেকে শুরু করে এ পর্যন্ত প্রখ্যাত ব্যক্তিরা কাজ করেই হয়েছেন জগৎখ্যাত। এক্ষেত্রে
Design and developed by ওয়েব হোম বিডি