ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

Manual8 Ad Code

নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে (৪৭) দিন-দুপুরে লোকজনের সামনে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা চত্বরে হত্যার এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত লতিফুর রহমান পলাশ ৮নং দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন।

Manual3 Ad Code

নড়াইলের পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, সন্ত্রাসীরা লতিফুর রহমান পলাশকে লোকজনের সামনে গুলি করে ও কুপিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আবদুল হান্নান রুনু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত নন তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code