সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
মেইল ডেস্ক : কক্সবাজার থেকে ইলিশ মাছ ভর্তি বাক্সে অভিনব কায়দায় আনা ১১ হাজার পিস ইয়াবাসহ চার জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-২।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আবেদ হোসেন (৩৬), মিজান (২৯), বাপ্পি (৩৫) ও শাহেদ (৩৫)।
র্যাব-২ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার এসপি মো. মহিউদ্দিন ফারুকী বলেন, কক্সবাজার থেকে ইয়াবা আসার গোপন তথ্যে শনির আখাড়ায় অভিযানটি চালানো হয়। এ সময় ওই চার জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ১ হাজার ৮শ’ টাকা, ৬টি মোবাইল ফোনসেট, ১২টি সিম কার্ড, একটি কক শিট ও ৪টি চ্যানেল বক্স জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, আইনশৃক্সক্ষলা বাহিনীকে ফাঁকি দিতেই অভিনব পন্থায় ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে এসেছেন। তারা রাজধানীসহ আশপাশের এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ইয়াবা বিক্রি করে থাকেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি