উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মে ৩, ২০১৮

উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা

Manual6 Ad Code

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জনসংহতি সমিতির নেতা শক্তিমান চাকমাকে বৃহস্পতিবার গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন রূপম চাকমা নামে আরেক নেতা।

Manual7 Ad Code

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নিজ বাসভবন থেকে বেরিয়ে কার্যালয়ে যাওয়ার পথে জনসংহতি সমিতির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শক্তিমান চাকমা ও নানিয়ারচর শাখার সাংগঠনিক সম্পাদক রূপম চাকমা উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় শক্তিমানের মৃত্যু হয় আর আহত হন রূপম চাকমা।

এ বিষয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দোষীদের খুঁজে বের করতে কড়া নির্দেশ দিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code