একই রশিতে শ্যালিকা-দুলাভাইয়ের আত্মহত্যা

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

একই রশিতে শ্যালিকা-দুলাভাইয়ের আত্মহত্যা

Manual7 Ad Code

প্রেমের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শ্যালিকা-দুলাভাই। বুধবার সকালে পুলিশ ওই গ্রামের পীরতলা মাঠের কড়ই গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

Manual1 Ad Code

তারা হলেন- পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেড এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কলি খাতুন (১৪)।

স্থানীয় চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে প্রেমের জের ধরে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে। একপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে কলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ দিন আগে তারা পালিয়ে যান।

জানতে পেরে অনেক চেষ্টার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময়ে গ্রামের পীরতলা মাঠের একটি কড়ই গাছে একই রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন।

Manual6 Ad Code

নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই বদিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code