এক রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৭

এক রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: এক রশিতে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে।

Manual4 Ad Code

খবর পেয়ে পুলিশ বাড়ির পাশের একটি জামরুল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নুরুল আমিন মোড়ল (৪৫) ও জাহেদা খাতুনের (৪০) লাশ উদ্ধার করে।

Manual6 Ad Code

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কার জায়েদুল হক জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ওই দম্পতির দুই ছেলে, এক মেয়ে রয়েছে। এর মধ্যে এক ছেলে মানসিক প্রতিবন্ধী। মেয়েটার বিয়ে হয়ে গেছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code