সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২১
সুরমা মেইল ডেস্ক : চিত্রনায়িকা পরীমণিকে আটকের পর তার সহযোগী নজরুল ইসলাম রাজকে আটক করেছে র্যাব।
বুধবার (০৪ আগস্ট) রাতে বনানীর সাত নম্বর সড়কে তার নিজ বাসা থেকে রাজকে আটক করা হয়। তাকে সদর দপ্তরে নেওয়া হয়েছে। পরীমণির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’-এর প্রযোজক ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার হলেন এই রাজ।
রাজের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
র্যাব কর্মকর্তারা জানান, অভিযানে রাজের বাসা থেকে মদ, মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম ও বিকৃত যৌনাচারে লিপ্ত থাকার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
।আরও পড়ুন
এরআগে বিকেল থেকে পরীমণির বাসার সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সন্ধ্যার কিছুক্ষণ আগে ভেতরে ঢোকে তারা। পরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে তাকে আটক করা হয়। আটকের পর পরীমণিকে নিয়ে তাদের সদর দপ্তরে রওনা হয় র্যাব।
গত ১৩ জুন প্রথমে ফেসবুক পোস্টে ও পরে বাসায় সংবাদ সম্মেলনে পরীমণি অভিযোগ করেন, ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনায় পরদিন সাভার থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন তিনি।
এর পরদিন নাসির উদ্দিন, অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ওই দিন রাতেই বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করে ডিবি পুলিশ। পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির ১৫ দিন কারাভোগের পর মুক্তি পান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি