এবার হাত হারালো শিশুও!

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮

এবার হাত হারালো শিশুও!

Manual7 Ad Code

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় ৮ বছরের শিশু কন্যা সুমি খাতুনকে এক হাত ( বা হাত ) বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। রোববার (২২ এপ্রিল) বিকেলে শেরপুর উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস সুমি খাতুনকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সুমির বাম হাত ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তার দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

Manual2 Ad Code

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে শেরপুর থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual5 Ad Code

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ৮ বছরের শিশু সুমিকে আহত অবস্থায় ভর্তি করা হয়। সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আপাতত চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code