এমনতো কথা ছিলো না

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

এমনতো কথা ছিলো না

Manual5 Ad Code

ভালবেসে ভুলে যাবে
দেবে শুধু ছলনা।

কথা ছিলো , আস্থা ছিলো
আজীবন বাসবে ভালো
স্বপ্নিল জগত বাসনা।

Manual5 Ad Code

অথচ এই অবেলায়
সকলই সমাপন হায়
ভালবাসা সেতো ছলনা।

আকাশ সাগর তীরে
খুঁজি যারে অন্ধকারে
সে-ই শুধু গেলো সরে
পেলো যে কার মন্ত্রনা।

প্রেমের অভিনয় করে
চলে গেছে বহু দুরে
কতো যে অসীম যাতনা।
মেঘের ওপারে কাঁদে যে মেঘ্
জেনেছো কি তার দুর্নিবার আবেগ
সে তো নয় শুধু নিষ্কাম বাসনা।

Manual8 Ad Code

বলার কথা নয় অত:পর বলি
অনাহত হৃদয় গিয়েছো দলি
সাজানো নিখুঁত প্রতারণা
এ কেমন নিঠুর ছলনা
এমনতো কথা ছিলো না।

Manual6 Ad Code

লেখক : মিজানুর রহমান মিজান
প্রতিষ্টাতা ও পরিচালক চাঁন মিয়া স্মৃতি পাঠাগার ডাক রাজাগঞ্জ বাজার , বিশ্বনাথ সিলেট।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code