এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মে ৭, ২০১৭

এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কুষ্টিয়া জেলার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কামরুল ইসলাম (১৬) নামে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতরাতে উপজেলার বাগুয়ান মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, এবারের এসএসসি পরীক্ষায় সে ফেল করায় অভিমানে ও কষ্টে নিজ ঘরে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। বাড়ির লোকজন ঘরের ভিতর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহত ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।

Manual6 Ad Code

নিহত কামরুল ইসলাম বাগুয়ান মধ্যপাড়া গ্রামের শাকেরুল ইসলামের ছেলে এবং সে বাহুয়ান কেসিভিএম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code