কাভার্ডভ্যানের ধাক্কায় শালা-দুলাভাই নিহত

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

কাভার্ডভ্যানের ধাক্কায় শালা-দুলাভাই নিহত

Manual2 Ad Code

মাগুরা সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের পারনান্দুয়ালী এলাকার যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন- মাগুরা শহরের কাউন্সিলপাড়ার বাসিন্দা লাবলু (৪০) ও তার শ্যালক নিয়ামুল (৩০)।

Manual7 Ad Code

মাগুরা সদর থানা ফাঁড়ির এসআই আব্দুল মবিন জানান, আজ সকাল সাড়ে ৬ টার দিকে নিহত লাভলু ও তার শ্যালক নিয়ামুল একটি মোটরসাইকেলে যাওয়ার সময় ঘটনাস্থলে নির্মাণাধিন ব্রীজ পার হবার সময় একটি ক্যাভার্ড ভ্যান পিছন থেকে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। ক্যাভার্ড ভ্যানটিকে আটক করা সম্ভব নয়নি।

Manual6 Ad Code

নিহত লাভলু মাগুরা শহরের কাউন্সিল পাড়ার বাসিন্দা ও তার শ্যালক নিয়ামুলের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code