কুপিয়ে হত্যার পর পুকুরে ভাসছে মা-বাবাসহ সন্তানের লাশ

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

কুপিয়ে হত্যার পর পুকুরে ভাসছে মা-বাবাসহ সন্তানের লাশ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : খুলনার কয়রায় মা-বাবা ও সন্তানকে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

Manual8 Ad Code

নিহতরা হলেন- মো. হাবিবুর রহমান (৪০), তার স্ত্রী বিউটি খাতুন (৩০) ও তাদের একমাত্র মেয়ে টুনি (১১)।

 

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual5 Ad Code

তিনি বলেন, কয়রা উপজেলার বামিয়া গ্রামে তিন জনকে হত‌্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে কারা তাদের হত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ‌্য পাওয়া যায়নি।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

হাবিবুর রহমানের প্রতিবেশী মো. আহসান হাবিব জানান, দিনমজুর হাবিবুর রহমান সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোনো এক সময় হয়তো অস্ত্রধারীরা তাদের হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code