সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : শত শত এলাকাবাসীর উপস্থিতিতে অঙ্গিকার ও শপথ নিয়ে ডাকাতি ছেড়েছেন রংপুর অঞ্চলের কুখ্যাত ৫ ডাকাত। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং কমিউনিটি পুলিশিং জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক।
রংপুরের চন্দনপাট ইউনিয়নের মাঠেরহাট এলাকায় কমিউনিটি পুলিশিং কমিটির মাদক সন্ত্রাস আর জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় এ ঘটনা ঘটেছে। ওই পাঁচ ডাকাতা ডাকাতি ও গরু চুরির সঙ্গে যুক্ত ছিলেন বলে নিজেরাই স্বীকার করেছেন। এদিন তারা শপথ নিয়ে বলেন, তারা আর কখনই ডাকাতি এবং গরু চুরি করবে না।
অনুষ্ঠানে ডাকাতি ও গরু চুরি করবে না বলে শপথ নিয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে তাদের পুর্নবাসনের জন্য সবধরনের সাহায্য সহযোগিতা দেয়া হবে বলেও জানানো হয়।
এসময় আমন্ত্রিত অতিথিরা এলাকার অন্য অপরাধীদেরও সুপথে ফিরে আসার আহ্বান জানান।
রংপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কৃষিবিদ আব্দুল ওহাব মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান, কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, রংপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কোতয়ালি থানার এসআই মো: মুহিব্বুল ইসলাম, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির যুগ্ম সম্পাদক আরিফ হোসেন টিটো, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম, কমিউনিটি পুলিশিং ৩নং ওয়ার্ড কমিটির সভাপতি নবীবার রহমান, ২নং ওয়ার্ড কমিটির সভাপতি শফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী আরজিনা বেগম, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নুরে কাওসার বকুল, ইকবাল হোসেন চৌধুরী এবং দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি