সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
চড় মারার প্রতিশোধ নিতেই নারায়ণগঞ্জে স্ত্রী ও দুই সন্তানকে গলাকেটে হত্যা করেছে পাষন্ড স্বামী আব্বাস। সে পুলিশকে জানিয়েছে, প্রায় সময়ই তার স্ত্রী ও বাকপ্রতিবন্ধী কন্যাকে মারধর করত। এ ঘটনায় স্ত্রী ইয়াসমিন তার ছোট বোন নাজনীন বেগম ও তার স্বামী সুমনকে নালিশ করে। একদিন এসব ঘটনা নিয়ে ছোট ভায়রা সুমনের সঙ্গে আব্বাসের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সুমন আব্বাসকে একটা চড় মারে। এতে ক্ষুব্ধ হয় আব্বাস। পরে শ্যালিকা নাজনীন ও ভায়রা সুমনকে শাসিয়ে যান আব্বাস। পরিকল্পনা করেন প্রতিশোধের।
পুলিশ জানায়, ওই ক্ষোভ থেকেই বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শ্যালিকা নাজনীন ও তার দুই শিশু কন্যা নুসরাত (৮) এবং দুই বছরের খাদিজাকে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে আব্বাস। এ সময় সে তার প্রতিবন্ধী কিশোরী কন্যা সুমাইয়াকেও কুপিয়েছে। সে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি আছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজ এলাকার একটি কমিউনিটি সেন্টারের টেবিলের নিচ থেকে আটক করা হয় আব্বাসকে। সে তার শ্যালিকা ও তার দুই শিশুকন্যাকে সকালে হত্যার পর এখানে এসে লুকিয়ে ছিল।
আব্বাসকে গ্রেপ্তারের পর এদিন সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ আসামিকে নিয়ে সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে। সেখানেই তিনি সাংবাদিকদের ওইসব তথ্য জানান।
আটক আব্বাস পটুয়াখালী জেলার সদরের পইক্কা গ্রামের আবুল কালামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের বাতেন পাড়া এলাকায় স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়ায় বসবাস করত। এবং নিহত নাজনীন তার স্বামী সুমন ও দুই শিশুকন্যাকে নিয়ে সিআই খোলা এলাকার ৭ম তলা ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। সুমন সানারপাড় এলাকার জোনাকি পেট্রল পাম্পের কর্মচারী।আব্বাস পেশায় ওয়েটার। তবে গাড়ির গ্যারেজেও কাজ করে সে। কিন্তু মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি