সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৮
নিত্যদিন ভোরে উদয় পূর্বাকাশে
ঘুম তাড়িয়ে আলোঝলমল বেশে
ছড়াও মিষ্টি রোদের আলো।
দিনমান চলো হেঁটে হেঁটে
প্রখরতা কড়া কখনও বা মিটে
রাঙিয়ে আকাশ ভুবন ভালো।
স্রোতের মতো গড়াও হাসি
হাঁটে মাঠে ঘাটে রাশি রাশি
সাজুগুজু নিপুণ ঝলোমলো।
স্বপ্নময় ছবি আঁকো রাতদিন
ঘুমালে রাতে পৃথিবীর বাড়ে চিনচিন
সূর্যি মামা ফোটাও চাঁদে জোছনার আলো।
Design and developed by ওয়েব হোম বিডি