চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদ

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদ

Manual1 Ad Code

খেলাধুলা ডেস্ক :
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল অ্যাথলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে ফিরতি লেগে ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলে জিতেছে দিয়েগো সিমিওনের দল। প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছিল। এবার ম্যানচেস্টারে জিতে শেষ আট নিশ্চিত করল মাদ্রিদের দলটি। দুই লেগ মিলিয়ে তাদের জয় ২-১ গোলে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদির গোলে ওল্ড ট্রাফোর্ড থেকে জয় নিয়ে ফিরেছে অ্যাথেলেটিকো। অন্যদিকে তিন দিন আগে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করা ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন।

 

৪১তম মিনিটে এগিয়ে যাওয়ার উল্লাসে ফেটে পড়ে সফরকারীরা। ফেলিক্সের ব্যাক হিল থেকে বাঁ প্রান্তে গ্রিজমানের ক্রস, ফাঁকায় সম্পূর্ণ অরক্ষিত দাঁড়িয়ে থাকা ব্রাজিলিয়ান লেফটব্যাক লোদি শুধু হেডে গোলের আনুষ্ঠানিকতা সেরেছেন। ২৫ ম্যাচের চ্যাম্পিয়ন্স লিগে ক্যারিয়ারে লোদির প্রথম গোল এটি।

Manual7 Ad Code

 

এর আগে ম্যানইউর তরুণ তুর্কি অ্যান্থনি এলেঙ্গা ১৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার নেওয়া শট ফিরিয়ে দেন অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। এরপর জোয়াও ফেলিক্স ৩৪ মিনিটে ম্যানইউর ফাঁকা পোস্টে বল জড়িয়েছিলেন। কিন্তু তাকে গোলে সহায়তা করা মার্কস লরেন্তো অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়।

Manual2 Ad Code

 

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সুযোগ পান এলেঙ্গা। ফের্নান্দেসের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একজনের বাধা এড়িয়ে তার শট পোস্টের বাইরে দিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পুরো সময় ম্যানইউ গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা করে। কিন্তু জালের দেখা পায়নি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code