ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে ৫ মাসের শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৭

ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে ৫ মাসের শিশুর মৃত্যু

Manual4 Ad Code

চলন্ত রিকশায় ছিনতাইয়ের সময় কোল থেকে পড়ে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকার দয়াগঞ্জে ছিনতাইকারীরা পার্স ধরে টান দিলে মায়ের কোল থেকে শিশুটি পড়ে যায়।

Manual8 Ad Code

শিশুটির নাম আরাফাত। সে শরীয়তপুরের শাহ আলম ও আকলিমা বেগম দম্পতির ছেলে।

Manual5 Ad Code

নিহত শিশুর মা আকলিমা সাংবাদিকদের বলেন, সকাল ৬টার দিকে তিনি তার পাঁচ মাসের ছেলে আরাফাতকে নিয়ে বোনের বাসায় যাচ্ছিলেন। এসময় দুই থেকে তিনজন ছিনতাইকারী তার কাছ থেকে পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আচমকা টান মারায় কোল থেকে শিশুটি মাটিতে পড়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা বাচ্চু মিয়া সংবাদকর্মীদের জানান, গুরুতর আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code