ছেলের হাতে মার খেয়ে বাবার আত্মহত্যা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

ছেলের হাতে মার খেয়ে বাবার আত্মহত্যা

Manual2 Ad Code

images-2সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছেলের হাতে মারপিটের শিকার হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৃদ্ধ বাবা আমজাদ আলী (৬৮)।

Manual6 Ad Code

খবর পেয়ে পুলিশ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ি গ্রাম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

Manual8 Ad Code

আমজাদ আলী ওই গ্রামের মৃত ইছা শেখের ছেলে। এর আগে, শনিবার রাতের যেকোনো সময় নিজ ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে রোববার সকালে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আমজাদ হোসেনের সঙ্গে তার ছেলে জাফরুল ইসলামের পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় আমজাদ আলীকে মারপিট করেন জাফরুল ইসলাম।

Manual8 Ad Code

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরিবারের অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code