‘জঙ্গি আস্তানায়’ অভিযান সমাপ্ত : ৩ জঙ্গি নিহত, বাড়ির মালিকসহ আটক ২

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭

‘জঙ্গি আস্তানায়’ অভিযান সমাপ্ত : ৩ জঙ্গি নিহত, বাড়ির মালিকসহ আটক ২

Manual6 Ad Code

চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চর আলাতুলি গ্রামের জঙ্গি আস্তানার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‍্যাব।এতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ১২ সদস্যের বোম্ব ডিসপোজাল টিম সেখানে গিয়ে কাজ করার পর এ অভিযান শেষ হয়।

বাড়ির মালিক রাশিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৫), তার শ্বশুর খোরশেদ (৬০) ও শাশুড়ি মনিরা বেগমকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান।

রাজশাহী র‌্যাব-৫ এর মিডিয়া উইয়িংস এর পরিচালক মুফতি মাহমুদ বলেন, আস্তানা থেকে ৩ লাশ উদ্ধার করা হয়েছে। র‌্যাব সদস্যরা রাত থেকে ঘিরে রেখেছিল বাড়িটি এরপর থেকে জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তারা আত্মসমর্পে কোনো সাড়া দেয়নি।

Manual8 Ad Code

তিনি আরো জানান, জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এরপর বাড়িটিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ওই বাড়ির মালিক রাসিকুলসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code