জঙ্গি কর্মকাণ্ডে অর্থদাতা মাহাদী গ্রেফতার

প্রকাশিত: ৪:২২ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮

জঙ্গি কর্মকাণ্ডে অর্থদাতা মাহাদী গ্রেফতার

Manual5 Ad Code

প্রিন্ট জঙ্গি কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অর্থ সহায়তাকারী মাহদী হাসান ওরফে বাবুকে (২৮) গ্রেফতার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনা জোনাল টিম।

রাজধানীর পল্লবী থেকে শুক্রবার (০১ জুন) ভোররাতে জঙ্গি সংগঠনের এই পৃষ্ঠপোষক ও অর্থদাতাতে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

এ তথ্য নিশ্চিত করে ডিএমপি মিডিয়ার ডিসি মাসুদুর রহমান জানান, গোপন সংবাদে পল্লবীতে বিশেষ অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেফতার করে ডিবি’র দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার ইসলামের সমর্থক।

Manual3 Ad Code

তিনি আরো জানান, তার কাছ থেকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন বই, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাহাদী রাজধানীর বিভিন্ন এলাকায় জিহাদী গোপন বৈঠকে অংশ নিতেন। এছাড়া তিনি নিজে জিহাদী গোপন বৈঠকের আয়োজন করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিতেন। তিনি আনসার আল ইসলামের অর্থায়ন ও সহায়তা করে আসছিলেন। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code