টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান, ড্রোনসহ আটক ২

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৭

টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান, ড্রোনসহ আটক ২

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবি দুই জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব। এ জঙ্গি সদস্যরা হলেন ওই বাড়ির মালিক আবুল হাসান চিশতির দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)।

মঙ্গলবার রাত তিনটার দিকে এ জঙ্গি সদস্যদের আটক করে র‌্যাব ১২ এর সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমান জঙ্গি কাজে ব্যবহৃত ড্রন, বিস্ফোরক, জিহাদী বই ও  দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে রাত আনুমানিক ১১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাবের সদস্যরা। আটককৃতরা জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

Manual8 Ad Code

মঙ্গলবার সকালে ৮টায় আনুষ্ঠানিকভাবে অভিযান শেষ ঘোষণা দিয়ে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব ১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সোমবার বিকেলে কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার সৈয়দ আবুল হাসান চিশতিয়ার বাড়িতে একদল জঙ্গি অবস্থান করেছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে বাসাটি ঘিরে রাখে র‌্যাব-১২ এর সদস্যরা। এর পরই আমরা নিশ্চিত হই ওই বাসায় বেশ কয়েকজন জঙ্গী অবস্থান করছে। এর প্রেক্ষিতে রাতে ওই বাড়ীটিতে অভিযান পরিচালনা করা হয়। এ আস্তানা থেকে আটককৃত দুই জঙ্গির তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Manual7 Ad Code

এ সময় তিনি আরো জানান, রাতেই ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। পরিদর্শনের শেষে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code