ট্রেনে কাটা পড়ে যুবকের মাথা বিচ্ছিন্ন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

ট্রেনে কাটা পড়ে যুবকের মাথা বিচ্ছিন্ন

Manual7 Ad Code

যশোরে ট্রেনে  কাটা পড়ে জমিস উদ্দিন (২৫) নামে এক যুবকের মাথা বিচ্ছিন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আরবপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

খবর পেয়ে যশোর  জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত জমিস উদ্দিন ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের বদর উদ্দিনের ছেলে।

প্রতাক্ষদর্শী যশোর আরবপুর রেলক্রসিংয়ের গেটম্যান শহিদুল ইসলাম  জানান,  রাজশাহী থেকে আসা  সাগরদাড়ির ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে আরবপুর রেলক্রসিং পার হচ্ছিল। জসিম হাটতে হাটতে ট্রেনের সামনে চলে  যায়।

এসময় চলন্ত ট্রেন তাকে ধাক্কা দিয়ে রেলক্রসিংয়ের বেশ দূরে  নিয়ে গেলে  মাথা  বিচ্ছিন্ন হয়।

Manual6 Ad Code

নিহতের বাবা বদর উদ্দিন বলেন, জসিম আমার সাথে মাঠে কাজ করতো। সকালে আমার কাছ থেকে দুইশ টাকা নিয়ে যশোরের উদ্দেশ্যে বের হয়। রাতে জসিম সে তার মামার কাছে ঢাকায় যাওয়ার কথা বলেছিল। এখন শুনলাম সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

Manual3 Ad Code

যশোর রেলস্টেশনে কর্মরত জিআপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত জসিমের  লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code