‘ড্রিল মেশিনে মনির পেটের সন্তান নষ্টের হুমকি দেওয়া হয়েছিল’

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

‘ড্রিল মেশিনে মনির পেটের সন্তান নষ্টের হুমকি দেওয়া হয়েছিল’

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির সবারই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে নুসরাতের পরিবারকে বলেছেন আদালত।

Manual4 Ad Code

 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্যতম নুসরাতের সহপাঠী কামরুন নাহার মনি। হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় তারও মৃত্যুদণ্ডের রায় হয়। তিনি অন্তঃসত্ত্বা অবস্থায়ই হত্যা মিশনে অংশ নেন।

 

তবে, কামরুন নাহার মনির স্বামী রাশেদ খান রাজুর দাবি তার স্ত্রী নিঃর্দোষ। তার বিশ্বাস, উচ্চ আদালতে আপিল করে মনি ন্যায় বিচার পাবেন।

Manual3 Ad Code

 

রাশেদ খান রাজুর বলেন, ‘নুসরাত হত্যাকাণ্ডের আগের রাতে পেট ব্যথা ও ডায়রিয়ার কারণে সকালে তিনি মনিকে হাসপাতালে নেন। তিনি তার স্ত্রী সেখানে চিকিৎসা শেষে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান। পরে পিবিআই সদস্যরা তাকে গ্রেফতার করে ড্রিল মেশিন দিয়ে পেটের সন্তান নষ্ট করার হুমকি দিলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।’

Manual6 Ad Code

 

এদিকে, কারারুদ্ধ মনি গত ২১ অক্টোবর জন্ম দেন কন্যাসন্তানের। এখন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যে, রায় দিয়েছেন সে রায়টি কার্যকর হতে আরও দীর্ঘ সময় লাগবে। কারণ আসামিরা হাইকোর্টে আপিল করবেন, পেপারবুক তৈরি হবে এবং এটা আপিল বিভাগে যাবে। প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল কোর্টে শুনানি হবে।’

 

এরপর আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন। এ প্রক্রিয়াটি আরও অনেক সময় লাগবে। কয়েক বছর লাগতে পারে। এ সময়ের মধ্যে কামরুন নাহার মনির বাচ্চা বড় হয়ে যাবে। বাচ্চা তার পিতার জিম্মায় চলে যেতে পারবে। এবং কামরুন নাহার মনির শাস্তি কার্যকর হতে পারবে।

Manual6 Ad Code

 

তবে, এলাকাবাসী বলছেন, উচ্চ আদালতে মনির দণ্ড লাঘব হলেও এ শিশুটি ভবিষ্যতে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবে। কারণ এ হত্যা মিশনে কামরুন নাহার মনির যে ন্যক্কারজনক ভূমিকা পালন করেছেন তার সাজা তাকে ভোগ করতেই হবে। অন্তঃসত্ত্বা অবস্থায় কীভাবে তিনি সহপাঠীকে হত্যার মতো ঘৃণ্য কাণ্ডে তিনি যুক্ত হলেন সেটি নিয়ে হতবিহ্বল তারা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code