ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে ৬ কোটি টাকার সোনাসহ আটক ৬

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে ৬ কোটি টাকার সোনাসহ আটক ৬

Manual3 Ad Code

নরসিংদীর পাঁচদোনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual1 Ad Code

র‌্যাবের দাবি এই ছয় যাত্রী সোনা চোরাকারবারী।

Manual1 Ad Code

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারি পরিচালক এ এসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে তিনি  জানান, ১২০ টি সোনার বারের ওজন ১৪ কেজি এবং এগুলোর আনুমানিক দাম ছয় কোটি টাকা।

এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই এ বিষয়ে অন্যান্য তথ্য জানানো হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code