সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে প্রাণ কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় হাতেনাতে ধরা পড়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাবির কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন ও উর্দু বিভাগের বিল্লাহ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ শেষে প্রাণ কোম্পানির দুই কর্মকর্তা মো. রাসেল ও আবু বকর সবুজ রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে হিসাব-নিকাশ করছিলেন। এমন সময় মারুফ ও বিল্লালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের টাকা কেড়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু রাসেল টাকা দিতে না চাওয়ায় বিল্লাল তার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়। এ সময় আবু বকর সবুজ চিৎকার করলে ঘটনাস্থলে লোকজন ছুটে আসেন। এ সময় উপস্থিত লোকজনই বিল্লাল ও মারুফকে আটক করেন।
আহত রাসেল বলেন, আমরা সারা দিনের হিসাব-নিকাশ করছিলাম। এমন সময় ১০-১২ জন এসে আমাদের পরিচয় জানতে চান। আমরা কোম্পানির লোক পরিচয় দিলে তারা টাকা কেড়ে নেয়ার চেষ্টা করেন। টাকা দিতে না চাইলে তারা আমাদের ওপর হামলা করেন।
শাহবাগ থানার ওসি আবুল হোসেন জানান, রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে আটক দুই শিক্ষার্থীকে তাদের হাতে তুলে দেয়া হয়। তারা দুজনেই বর্তমানে থানাহাজতে আছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মারুফ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শাহীনের অনুসারী হিসেবে পরিচিত। অন্যজন বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী বিল্লাল হল ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের অনুসারী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি