সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭
আমি জানতে এসেছিলাম
যে পুষ্প ফল দানে বিফল সুফলা জগতে
ব্যথার বিষে স্তব্ধ হয়ে সে কি
অকালে ঝরে যেতে চায়?
বিমর্ষে ম্লান হয়ে নিজেকে অবরেণ্য
কোনদিন ভেবেছে কি সে?
আমি জানতে এসেছিলাম
চেয়ে দেখো পৃথিবীতে
আত্মোৎ-স্বর্গের আত্ম-তৃপ্তিদানে
জীবনের ঔদাস্য মুক্তি।
কিন্তু তখন তুমি দুরে
আমার কথার সীমানা ছেড়ে চলে গেছো
তোমার যাবার সাথে
প্রকাশের ভাষা পেলাম না।
তুমি চলে গেলে
স্মৃতিটুকু রয়ে গেল অতৃপ্ত বাসনা হয়ে
কথাগুলো থেকে গেল
অলিখিত সংলাপ।
অযথা কোলাহলে
সত্যকে জানবার
হৃদয়কে জানবার
সময় পেলাম না।
লেখক : মিজানুর রহমান মিজান সম্পাদক দীপ্তি, বিশ্বনাথ, সিলেট।
Design and developed by ওয়েব হোম বিডি