দারুণ হ্যাটট্রিকে নতুন উচ্চতায় রোনালদো

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২

দারুণ হ্যাটট্রিকে নতুন উচ্চতায় রোনালদো

Manual1 Ad Code

খেলাধুলা ডেস্ক :
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ইউনাইটেডের হয়ে ৩টি গোলই করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই দারুণ হ্যাটট্রিকে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন পর্তুগিজ সুপারস্টার।

 

Manual1 Ad Code

আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব ফুটবল মিলিয়ে সবচেয়ে বেশি গোলের ‘রেকর্ড’ এখন রোনালদোর। জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে সিআরসেভেন এখন ৮০৭ গোলের মালিক। প্রথম গোল করে বর্তমানে অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভেকিয়ার সাবেক ফরোয়ার্ড ইয়োসেফ বিকানের রেকর্ড স্পর্শ করেন। দ্বিতীয় গোলে তাঁকে ছাড়িয়ে যান। আর তৃতীয় গোলে নতুন এক উচ্চতায় নিজেকে নিয়ে যান রন।

Manual5 Ad Code

 

আর তাই দারুণ এক জয়ের সাথে ব্যক্তিগত মাইলফলকেও বেশ উচ্ছ্বসিত রোনালদো। ফুটবল বিশ্বের এই মহাতারকা ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে প্রথম হ্যাটট্রিকে বেশ খুশি। সবশেষ ২০০৮ সালে রেড ডেভিলদের হয়ে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

Manual2 Ad Code

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রোনালদো লেখেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে আসার পর আমার প্রথম হ্যাটট্রিক নিয়ে অত্যন্ত খুশি! মাঠে ফিরে আসা এবং লক্ষ্য এবং প্রচেষ্টা দিয়ে দলকে সাহায্য করার অনুভূতির তুলনা হয় না।’

Manual2 Ad Code

 

‘আমরা আবারও প্রমাণ করেছি যে, আমরা যেকোনো দলকে যেকোনো দিন হারাতে পারি, যতক্ষণ পর্যন্ত আমরা কঠোর পরিশ্রম করছি এবং একতাবদ্ধ আছি। ম্যান ইউনাইটেডের জন্য কোন সীমানা নেই। যাই হোক না কেন, এগিয়ে চলো রেড ডেভিলরা!’


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code