দীর্ঘ সময় পর আবারও গানে ফিরলেন কানিজ সুবর্ণা

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ৬, ২০২২

দীর্ঘ সময় পর আবারও গানে ফিরলেন কানিজ সুবর্ণা

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
এক সময়কার জনপ্রিয় গায়িকা কানিজ সুবর্ণা। পপ গান দিয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন তিনি। তবে ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করার পর সংসারেই থিতু হন। এরপর গানে তার কণ্ঠ শোনা গেছে খুব কমই। সর্বশেষ ২০১৬ সালে প্রকাশ পায় তার গান-ভিডিও ‘সাড়া দাও না’। এটি ফিচারিং করেছিলেন ডিজে রাহাত।

Manual6 Ad Code

 

প্রায় সাত বছর পর আবারও নতুন গান নিয়ে ফিরছেন কানিজ সুবর্ণা। যার শিরোনাম ‘মায়া’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। সম্প্রতি তানভীর তারেকের ‘কোলাহল’ স্টুডিওতে গানটিতে ভয়েস দেন এই গায়িকা।

 

Manual6 Ad Code

গানটি প্রসঙ্গে গণমাধ্যমকে কানিজ বলেন, ‘‘আমার এবারের ফিরে আসাটার পেছনে সম্পূর্ণ ক্রেডিট তানভীর ভাইয়ের। আসলে এর ভেতরে অনেকেই বলেছেন, ‘কানিজ তোমার জন্য গান করছি। নতুন প্রজেক্ট করছি।’ কিন্তু কারও গানই আর হয়ে ওঠেনি। অবশেষে শুরু হলো দারুণ একটা গান দিয়ে। এখন নিয়মিত গান করতে চাই।’’

 

Manual5 Ad Code

আসছে কোরবানির ঈদ উপলক্ষে ইউটিউবে ধ্রুব মিউজিক স্টেশন চ্যানেল গানটি অবমুক্ত করা হবে।

Manual2 Ad Code

 

উল্লেখ্য, আইয়ুব বাচ্চুর হাত ধরেই কানিজের ইন্ডাস্ট্রিতে আগমন। এবি’র সুর-সংগীতে ‘ভালোবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বাণিজ্যিক ধারায় যাত্রা হয় এই শিল্পীর। এরপর একে একে দারুণ সব অ্যালবামে উপহার দিয়েছেন। তবে বিয়ের পর গান থেকে অনেকটা দূরে সরে যান।

 

সম্প্রতি ‘সুবর্ণভূমি’ নামে একটি সিনেমায়ও অভিনয় করেছেন কাজিন সুবর্ণা। রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে হয়েছে সিনেমাটির শুটিং। এতে শেফালী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় অভিনয়ের যাত্রা শুরু হলো এই গায়িকার।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code