দুই ট্রাকের সংঘর্ষে আগুনে পুড়ে চালকের মৃত্যু

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

দুই ট্রাকের সংঘর্ষে আগুনে পুড়ে চালকের মৃত্যু

Manual7 Ad Code

যশোরের অভয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আগুনে পুড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Manual6 Ad Code

রোববার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন উপহার ফিলিং স্টেশনের সামনে যশোর-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে খুলনাগামী ১০ চাকার একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো ট্র-২০-৩৯৬০) ও যশোরগামী সার বোঝাই ট্রাক (যশোর ট-১১-১৯১৬)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে দুটি ট্রাকেই আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং খালি ট্রাক থেকে একটি পোড়া লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসলে খুলনাগামী ১০ চাকার খালি ট্রাকের চালকের আসন থেকে আগুনে পোড়া একটি মৃতদেহ উদ্ধার করা হয়। অগ্নিদগ্ধ অপর ট্রাকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা সম্ভব। প্রাথমিক ধারণায় তিনি মনে করেন দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তেলের ট্যাংক ফেটে বিস্ফোরণ ঘটে এবং আগুনের সূত্রপাত হয়।

Manual6 Ad Code

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আতাউর রহমান বলেন, জ্বলন্ত দুই ট্রাকের একটির থেকে চালকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। লাশটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি হাইওয়ে পুলিশও কাজ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক দুইটির মালিক, পলাতক চালক, হেলপার ও নিহতের পরিচয় সন্ধানে কাজ শুরু হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code