দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩

দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সাতক্ষীরার বকচরা বাইপাস সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ছয়জন।

রোববার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে বাইপাস সড়কের কফি অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

নিহতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়ণপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারি (৫৫), তার ছেলে রেজোয়ান আহমদ (২৫) ও সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬)।

Manual5 Ad Code

নারায়ণপুর গ্রামের আতিয়ার রহমান জানান, আব্দুল বারি ও তার ছেলে রেজওয়ান আহমেদ বকচরা এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাইপাস সড়কে বাইকে দাঁড়িয়েছিলেন। এসময় লাবসার দিক থেকে আসা মাহমুদ হেসেনের একটি মোটরবাইক আব্দুল বারির বাইকে ধাক্কা দেয়। এতে আব্দুল বারি ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত রেজওয়ান আহমেদকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের আনিসুর রহমান জানান, গুরুতর আহত মাহমুদ হোসেনকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চুকনগর এলাকায় মারা যান।

আনিসুর রহমান আরো জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের সাথে দুই পাশ থেকে আসা আরো তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে সদরের রইচপুরের আব্দুল হাকিম, কলারোয়া উপজেলার কাকডাঙা গ্রামের কপিলউদ্দিনের ছেলে সাবিরুলসহ ছয়জন আহত হয়। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

(সুরমামেইল/এফএ)


 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code