দুর্দান্ত জয়ে মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

দুর্দান্ত জয়ে মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ

Manual6 Ad Code

খেলাধুলা ডেস্ক :
লা লিগার শিরোপা ধরে রাখার মিশনটা দুর্দান্ত এক জয়ে শুরু করলো রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া এবং প্রতিপক্ষ আলমেরিয়ার গোলরক্ষক ফের্নান্দো মার্টিনেসের বাধার প্রাচীর ভাঙতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে করিম বেনজেমাদা। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয়ে নতুন মৌসুম শুরু করলো দলটি।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

রাত ২টায় পাওয়ার হর্স স্টেডিয়ামে আলমেরিয়ার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। ঘুরে দাঁড়াতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধেরও বেশ কিছু সময়। করিম বেনজেমার দলের একের পর এক আক্রমণ রুখে দেন আলমেরিয়ার গোলরক্ষক। তবে সমতায় ফেরা রিয়াল শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে।

Manual3 Ad Code

 

ম্যাচের শুরুতেই হোঁচট খায় রিয়াল। ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যায় আলমেরিয়া। রেমাজানির গোলে ১-০ ব্যবধান করে ফেলে দলটি। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল। তাদের বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ান আলমেরিয়ার গোলরক্ষক ফের্নান্দো। পিছিয়ে থেকেই তাই বিরতিতে যেতে হয় করিম বেনজেমাদের।

 

দ্বিতীয়ার্ধে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না দলটি। লুকাস ভাসকুয়েজকে ৬১তম মিনিটে সমতায় ফেরান দলকে। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে রিয়ালকে জয় এনে দেন বদলী নামা ডেভিড আলাবা। ম্যাচের ৭৫তম মিনিটে জয় সূচিক গোলটি করেন তিনি। আর তাতেই দারুণ এক জয়ে লা লিগার মৌসুম শুরু করলো মাদ্রিদরা।

 

সাত বছর পর লা লিগায় ফেরা আলমেরিয়া শুরুতে লিড নিয়েও তাই শেষ পর্যন্ত জয় থেকে বঞ্চিত থাকলো। প্রথমার্ধেই এগিয়ে যাওয়া দলটি জয়ের আশায় বুক বেঁধেছিলো। তবে আলাবা আর ভাসকুয়েজদের কল্যাণে রিয়াল ঘুরে দাঁড়ানোতে তাদের আর জয় পাওয়া হয়নি।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code