দুর্নীতির অভিযোগ: জাতীয় সংসদের হুইপ আতিককে দুদকে তলব

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

দুর্নীতির অভিযোগ: জাতীয় সংসদের হুইপ আতিককে দুদকে তলব

Manual1 Ad Code

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন তাকে তলবি নোটিশ পাঠান।

Manual2 Ad Code

আগামী ১৭ এপ্রিল সকাল ১০টায় তাঁকে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

Manual1 Ad Code

শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। অনুসন্ধান কর্মকর্তা মিছবাহ উদ্দীনের স্বাক্ষরিত নোটিশে শেরপুর-১ (সদর) আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট অফিস ও তিন আনি বাজারে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগান বাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমণ্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, নামে বেনামে সাতকোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর কাবিখা স্কুল কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code