সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইলে ও বিভিন্নভাবে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি।
সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত স্বপন মণ্ডল জেলার ভালুকা উপজেলার সালাউদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ সুপার জানান, স্বপন মণ্ডল ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের কণ্ঠ নকল করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে বদলি, চাকরি, পদোন্নতিসহ বিভিন্ন লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। এছাড়া তিনি নিজেকে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, এমপির পিএস হিসেবেও পরিচয় দিতেন।
এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে গত রবিবার সদর উপজেলার আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলেও সম্মেলনে জানানো হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি