সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিআইখোলা এলাকায় মা ও তার দুই মেয়েকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিআইখোলার আনোয়ার হোসেনের বাড়ির ৬ তলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাসরিন (২৭) ও তার দুই শিশু সন্তান নুসরাত (৬) ও খাদিজা (২)। এছাড়া অজ্ঞাত একটি শিশুকে গলা কাটা অবস্থায় পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।
নিহত নাসরিনের স্বামী সুমন স্থানীয় একটি তেলের পাম্পে চাকরি করে।
নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মেহেদী হাসান ইমরান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক, পরিদর্শক আজিজুল হক ও মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ফরেনসিক বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহের পর সংবাদকর্মীদের ওই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি