নারী ধর্ষণ: রিহ্যাবের ২ পরিচালক গ্রেপ্তার, পরীক্ষায় মিলল আলামত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

নারী ধর্ষণ: রিহ্যাবের ২ পরিচালক গ্রেপ্তার, পরীক্ষায় মিলল আলামত

Manual5 Ad Code

চাকরির প্রলোভন দেখিয়ে নারীকে (২৭) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন রিহ্যাবের দুই পরিচালক। এ ঘটনায় সোমবার (৩০ সেপ্টেম্বর) অভিযোগকারী ওই নারীর ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. বিলকিস বেগম।

Manual1 Ad Code

ডা. বিলকিস বেগম জানান, ওই নারীর ফরেনসিক পরীক্ষা করানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। দুজন ওই নারীকে ধর্ষণ করেছেন। এর মধ্যে একজন কনডম ব্যবহার করেছে বলে মেয়েটি জানিয়েছে।

তিনি আরও জানান, ডিএনএর নমুনা মেয়েটির সালোয়ার থেকে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তার ডিএনএ পরীক্ষা করানো হবে। পরে আটককৃত দুজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে।

এর আগে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৭) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেফতার করে পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে রিহ্যাবের দুই পরিচালক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার ও শাকিল কামাল চৌধুরীকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।

Manual3 Ad Code

ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মরফিদুল জানান, রোববার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাকে গণধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন ওই নারী।

Manual3 Ad Code

এ অভিযোগের প্রেক্ষিতে রিহ্যাবের ওই দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই নারীকে মেডিকেল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code