নিজের গলা কেটে আত্মহত্যা করলেন প্রতিবন্ধী যুবক

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজের গলা কেটে আত্মহত্যা করলেন প্রতিবন্ধী যুবক

Manual2 Ad Code

(ছবি : প্রতীকী)

 

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে রানা মিয়া নামে এক মানসিক প্রতিবন্ধী। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

মৃত রানা উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের খালেক মণ্ডলের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

 

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, রানা গত ১০ বছরেরও বেশি সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এমতাবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ ঘরের বারান্দায় অজ্ঞাত কারণে বটি দিয়ে নিজেই নিজের গলা কেটে ফেলেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান ওসি বোরহান উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code